Rabindranath Tagore – Krishnokoli (Guitar)
Key
-
Auto-scroll
Speed:
1.0x
Chords
[Verse 1]
C Am কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। E Am C মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ। Am G ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের 'পরে লোটে। C B C কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
[Verse 2]
C Am ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই, C G শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই। Am G আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু। C B C কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
[Verse 3]
C Am পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। C G আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। Am G Gm আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে। C B C কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
[Verse 4]
C Am এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। C G এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে। Am G Gm এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। C B C কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
[Verse 5]
C Am কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। E C দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ। Am G মাথার 'পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ। C B C কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ॥