Rabindranath Tagore – Kobe Ami Bahir Holem (Guitar)
Key
-
Auto-scroll
Speed:
1.0x
Chords
[Verse 1]
C G F C কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে– C Am C G সে তো আজকে নয় সে আজকে নয়। C G F D ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে C Am C G সে তো আজকে নয় সে আজকে নয়।
[Verse 2]
C D Am C ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, C Am G D তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে– C Am C G সে তো আজকে নয় সে আজকে নয়।
[Verse 3]
C G F C কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, C Am G D কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে– C Am C G সে তো আজকে নয় সে আজকে নয়।
[Verse 4]
C Am D C পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, C Am C G তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে– C Am C G সে তো আজকে নয় সে আজকে নয়॥