Misc Soundtrack – Onko Ki Kothin - Ekta Golpo Bolo (Guitar)

Key
-

Auto-scroll

Chords

D
আমাকে গল্প বলো

D
একবার গল্প বলো,

A
একটু গল্প বলো

G        A   D
কি হলো  তারপরে?

G
খিদে পেলে আমার খালি

A               D
তোমার কথাই মনে পড়ে,

G
খিদে পেলে আমার কেন

A               D
তোমার কথাই মনে পড়ে?

A
আমাকে গল্প বলো

G        A   D
কি হলো তারপরে?

D
ডাকনাম চিবুক জানে

D
আদরের বন্ধু আদর,

A
উড়ো মন জুড়িয়ে ধরে

A
শিকলে বাঁধলে বাঁধো।

G                       A
কথা দাও লুকিয়ে রাখা হজমিগুলি

D
আমায় দেবে,

A
তুমিও আমার মতো

G        A   D
কি হবে এখন ভেবে।

D
আমাকে গল্প বলো

D
একবার গল্প বলো,

A
একটু গল্প বলো

G        A   D
কি হলো  তারপরে?

D
আলগা চাঁদের জল, মেঘের দোতারা

G            A       D
অবাদ্ধ উজ্জ্বল সাতশো ফোয়ারা,

D
বলো বলো কি হয় যদি

D
গল্প লিখি পরীক্ষাতে,

A
এইতো ছিল পাখির মতো

G          A     D
পথ হারালো কোন ছায়াতে।

G
স্বপ্ন দেখার গল্প গুলো

A
স্বপ্ন দেখার একটু পরে,

Em
ডাকলে ছুঁচো পেটের ভেতর

A                  D
তখন কি কেউ অঙ্ক করে।

D
আমাকে গল্প বলো

D
একবার গল্প বলো,

A
একটা গল্প বলো

G        A   D
কি হলো তারপরে?

Em
ভয় বকুনির লুকোই খাতা

G        A   D
চার পেয়েছি এবার দশে,

D
তুমি বলো লোডশেডিংএ

A                   D
এখন কি কেউ পড়তে বসে?

D
সবাই কে দাও ভর্তি বাটি

A
তোমার বেলায় কম পড়েছে,

G
আমরা খেলেই তোমার নাকি

A                D
ম্যাজিক করে পেট ভরেছে।

D
আমি কিছু রং পাঠালাম

D
তুমি কিছু রং পাঠিও,

G
দেখো একা দাঁড়িয়ে আছে

A               D
ভাগ হওয়া সংখ্যাটিও।

D
একবার খেলতে চলো

D
মুছিয়ে চোখের জল-ও,

A
একবার গল্প বলো

G      A   D
কি হল তারপরে?

D
আলগা চাঁদের জল, মেঘের দোতারা

G               A               D
অবাদ্ধ উজ্জ্বল সাতশো ফোয়ারা,

G
মনটা আমার আটকে আছে

A
আঁচার শিশির ঢাকনা প্যাঁচে,

A
যে মন দিয়ে অঙ্ক করে

G           A     D
তার অঙ্কটাই গুলিয়ে গেছে।

D
আমি সব ছড়িয়ে রাখি

D
তুমি সব সামলে দিয়ো,

A
জ্বালিয়ে আলোর বাতি

G        A   D
সন্ধ্যে নামলে দিয়ো।

D
করেছি ধুলোয় জড়ো

D
এসো না বৃষ্টি পড়ো,

A
আমি সব করবো মাটি

G           A      D
তুমি সব জ্যন্ত করো,

G
বরফের গল্প বলো

A
আমাদের ভীষণ জ্বরে,

A
মানুষের গল্প বলো

G       A       D
কি হলো তারপরে?